রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৬ ইং
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান নান্নু মিয়াকে (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গার্ড অব অনার প্রদানের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (নান্নু) মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিকেল সাড়ে চারটার দিকে নিজ বাড়ির সামনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। গার্ড অব অনারে সহযোগিতা করে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা ইউনিটের প্রধান আবেছ উদ্দিন, জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী, গিয়াস উদ্দিন, রহমত আলী, ডা. নুরু হক, আজিজুল হক, মজিবুর রহমান, শাহাদতসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।


এদিকে, জানাজায় অংশ নিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মরহুমের একমাত্র ছেলে আলী আহমেদ হাসানুজ্জামান মানিক কারাগার থেকে প্রায় দুই ঘণ্টার জন্য মুক্তি পান। বাবার মরদেহের সামনে দাঁড়িয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। গতকাল শুক্রবার বাদ আসর জানাজা শেষে নিজ গ্রাম যাদবপুরের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মৃত্যুকালে আব্দুল মান্নান (নান্নু) মিয়া স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



কমেন্ট বক্স
notebook

গাংনীর বেতবাড়িয়ায় পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ