আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মাতা ও মরহুম খেলাফত বিশ^াসের স্ত্রী রহিমা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। পরে বাদ আসর বলরামপুর কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রহিমা খাতুনের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম লিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলমডাঙ্গা অফিস