জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা জামায়াতে ইসলামীর নেতা কাজী রুহুল আমিন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন তাঁর বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্টের এই ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি শহিদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার এবং তাদের কাক্সিক্ষত বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য দেন জেলা জাসাসের সদস্যসচিব এ. বাকা বিল্লাহ, হাসনাত জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শহিদদের স্মরণ ও তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিবেদক মেহেরপুর