মেহেরপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2026-08-04 ইং
মেহেরপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান।


‎অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা জামায়াতে ইসলামীর নেতা কাজী রুহুল আমিন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন তাঁর বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্টের এই ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি শহিদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার এবং তাদের কাক্সিক্ষত বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


‎এছাড়া বক্তব্য দেন জেলা জাসাসের সদস্যসচিব এ. বাকা বিল্লাহ, হাসনাত জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ‎অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শহিদদের স্মরণ ও তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)