মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বাস্তপুরে ১০ গ্রাম গাঁজাসহ একজন আটক

সামারি ট্রায়ালে ১৫ দিনের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৬ ইং
দামুড়হুদার বাস্তপুরে ১০ গ্রাম গাঁজাসহ একজন আটক

দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম জাহিদ (৪৩) উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে এসআই মাহাবুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় নতুন বাস্তপুর গ্রামে জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ সোপর্দ করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা