মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আব্দুল মান্নান আহবায়ক ও হাফিজুর সদস্যসচিব
  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৬ ইং
খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার এবং সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন স্বাক্ষরিত এক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দলের গঠনতন্ত্র অনুসরণ করে আব্দুল মান্নানকে আহবায়ক ও হাফিজুর রহমানকে সদস্য সচিব করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মহাসিন আলী, মাওলানা মো. ইদ্রিসুর রহমান খোকন, জয়েল রানা, শফি উদ্দীন, মিজানুর রহমান, আব্দুল হালিম, ডা. মো. মিজানুর রহমান, টগর আলী, বোরহান উদ্দিন, বিল্লাল হোসেন, আক্তার হোসেন, সাহাবুল হক, সেণ্টু রহমান, আবুল হাশেম, উসমান আলী, আতিয়ার রহমান, আব্দুল আজিজ, মোফাজ্জেল হোসেন ও বজলুর রহমান।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন এবং পরবর্তীতে ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। এ শর্তসাপেক্ষেই খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন করবে। উল্লেখ্য, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স্থবিরতার কারণে গত ৩০ এপ্রিল এই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল। দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করতেই নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা