সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার রাকিবুল নতুন কুঁড়ি স্পোর্টসে রানার্সআপ, রৌপ্য পদক অর্জন

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গার রাকিবুল নতুন কুঁড়ি স্পোর্টসে রানার্সআপ, রৌপ্য পদক অর্জন

আলমডাঙ্গার রাকিব জাতীয় পর্যায়ে উশু বিভাগে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ রানার্সআপ হয়ে রৌপ্য পদক অর্জন করেছে। তরুণ প্রজন্মের প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াঙ্গনকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে উশু বিভাগে রৌপ্য পদক অর্জন করেছেন আলমডাঙ্গার এই কৃতী সন্তান রাকিবুল ইসলাম রাকিব। এর আগে সে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেন।


অতিরিক্ত সচিব আমেনা বেগম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে তাকে রৌপ্য পদক পরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় অনুপ্রেরণা। তারা বলেন, ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবেন, এই কামনা করি। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার খেজুরতলায় প্রকাশ্য দিবালোকে এক্সকাভেটর দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ