চুয়াডাঙ্গার তরুণ আইনজীবী রোকনুজ্জামানের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে কোর্ট রেফারেন্স এবং পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। কোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মো. মসলেম উদ্দিন। এরপর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইব্রাহিম।
শোকসভায় মরহুমের কর্মজীবন, পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত গুণাবলি স্মরণ করে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুস সামাদ, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এম. এম. শাহজাহান মুকুল, অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, এএসএম আব্দুর রউফ, অ্যাডভোকেট ফজলে রাব্বী সাগর, অ্যাডভোকেট নাজমুল হাসান লাভলু, অ্যাডভোকেট তালিম হোসেন, তসলিম উদ্দিন ফিরোজ, আফজালুল হক, তুহিন আহমেদ, মখলেছুর রহমান, হাসিবুল ইসলাম, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট আহসান কবীর বাদশা, সাইফুল ইসলাম সাফী, শামীম শাহরিয়ার তপু, ওবায়দুল্লাহ শিহাব, আলামীন মোহাম্মদ এবং মরহুমের ছোট ভাই রিফাত।
বক্তারা বলেন, রোকনুজ্জামান একজন মেধাবী, বিনয়ী ও সম্ভাবনাময় আইনজীবী ছিলেন। তার অকাল মৃত্যু আইনজীবী অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)। শোকসভার সমাপনীতে অ্যাডভোকেট মসলেম উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
নিজস্ব প্রতিবেদক