সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় অনুমোদনহীন ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় অনুমোদনহীন ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অনুমোদনহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার খাতায় অনিয়ম পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


গতকাল বিকেলে কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে কার্পাসডাঙ্গা এলাকার বেশ কিছু ওষুধের দোকানে পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, বিক্রির উদ্দেশ্যে চিকিৎসকদের স্যাম্পল ওষুধ রাখা এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার যথাযথভাবে না রাখার অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।


উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় ফার্মেসিগুলোতে এমন তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার খেজুরতলায় প্রকাশ্য দিবালোকে এক্সকাভেটর দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ