সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে লাইসেন্স ছাড়া টয়লেট্রিজ পণ্য তৈরি: লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২৬ ইং
জীবননগরে লাইসেন্স ছাড়া টয়লেট্রিজ পণ্য তৈরি: লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে এবং মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


আজ সোমবার (০৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পিয়ারাতলা এলাকার ‘হেনা কনজুমার প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকিকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় যথাযথ লাইসেন্স ব্যতীত এবং মিথ্যা তথ্য ব্যবহার করে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী তৈরি এবং বাজারজাত করে আসছিল।


ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক জনাব মো: মাসুদ রানাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক তা আদায় করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে অতি দ্রুত প্রয়োজনীয় আইনগত কাগজপত্র দাখিল করার নির্দেশ দেয়া হয়।


অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে ও ভোক্তাদের প্রতারণামুক্ত রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম এবং র‍্যাব, মেহেরপুরের একটি দল।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার খেজুরতলায় প্রকাশ্য দিবালোকে এক্সকাভেটর দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ