রবিবার, ২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুকুরে বিষ দিয়ে ৬০ হাজার টাকার মাছ নিধন

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় পুকুরে বিষ দিয়ে ৬০ হাজার টাকার মাছ নিধন

চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ায় একটি লিজ নেওয়া পুকুরে বিষ দিয়ে ৬০ হাজার টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুকুরের মালিক মোহাম্মদ আলী মন্ডল চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, কেদারগঞ্জ সিএন্ডবি মোড়ের সিএন্ডবি জামে মসজিদ কমিটির কাছ থেকে ১৫ কাঠার একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী। শনিবার বিকেল ৫টার দিকে তিনি লোকমুখে খবর পান  তার পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে।


তাৎক্ষণিকভাবে তিনি পুকুরে গিয়ে দেখতে পান, বিষাক্ত পানির কারণে সব মাছ মরে ভেসে রয়েছে। ভুক্তভোগীর ধারণা, আজ বেলা ৩ টা থেকে বিকেল ৫ টার মধ্যকার যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ৬০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।


এই বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ আলী চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,  ঘটনাটির তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

বাড়ি ফেরা হলো না শিশু হাফসার