চুয়াডাঙ্গা জেলার অন্যতম সাংবাদিকদের সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হিজলগাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিনিধি আরিফ হাসান সভাপতি এবং দৈনিক নবচিত্র-এর হিজলগাড়ী প্রতিনিধি সেলিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি লাবলুর রহমান (দৈনিক মাথাভাঙ্গা), সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ (আকাশ খবর), অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম (আজকের খাসখবর), প্রচার সম্পাদক নিসান মিয়া (আজকের চুয়াডাঙ্গা), দপ্তর সম্পাদক আলী আকবর (দৈনিক আমাদের পত্রিকা), শিক্ষা ও সাহিত্য সম্পাদক আহসান হাবীব শিপুল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আসাদুজ্জামান রুবেল (খাসখবর) এবং সদস্য সাইদুর রহমান (দৈনিক পশ্চিমাঞ্চল), মাহফুজ আলম (আলোকিত সকাল), এস. কে. ইয়াসিন (মাতৃজগত), মো. আশিক ও শাহিন সরকার।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এদিকে, হিজলগাড়ী প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদক হিজলগাড়ি