বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা হল্ট স্টেশন জামে মসজিদে চুরি

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৬ ইং
দর্শনা হল্ট স্টেশন জামে মসজিদে চুরি

দর্শনা হল্ট স্টেশন জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র মসজিদের পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। মসজিদের পেশ ইমাম আয়ুব আলী জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের আজান দিতে এসে তিনি দেখেন মসজিদের পাঁচটি তালা কাটা এবং ভেতরের বিভিন্ন মালামাল নেই। চোরেরা একটি পানির মোটর, আজানের মাইকের স্ট্যান্ড, গামছা, লুঙ্গিসহ কিছু লোহার রড চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে চোরেরা প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্টেশন এলাকায় রাতভর মানুষের চলাচল থাকলেও কীভাবে সংঘবদ্ধ চোরেরা মসজিদের তালা ভেঙে চুরি করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলেন, মসজিদের মতো পবিত্র স্থানের জিনিসপত্র যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের জানমাল কতটা নিরাপদÑতা নিয়ে উদ্বেগ থেকেই যায়। ঘটনার পর স্থানীয়রা চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মসজিদের চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল