সোমবার, ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় ১০ আনসার সদস্য নিয়োগ

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৬ ইং
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় ১০ আনসার সদস্য নিয়োগ

সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসাধীন রোগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।


আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তার জানান, সারা দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার করতে সরকার ৫ হাজার আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্যকে পিকেটিং ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে বিপুলসংখ্যক রোগী ও স্বজনের সমাগম ঘটে। বিভিন্ন সময় অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। নবনিযুক্ত আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের ফলে হাসপাতালের আইনশৃঙ্খলা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা আরও জোরদার হবে।


হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, সরকারের এ উদ্যোগের ফলে হাসপাতালের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে এবং চিকিৎসকরা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দিতে পারবেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব