শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান

২৩১ বোতল ভারতীয় ইসকাপসহ গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৬ ইং
২৩১ বোতল ভারতীয় ইসকাপসহ গ্রেপ্তার ২

জীবননগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘ইসকাপ’ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই পাড়ার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)।


পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখের নেতৃত্বে ধোপাখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘ইসকাপ’ জব্দ করা হয়।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৩১ বোতল ভারতীয় ইসকাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে জীবননগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত