রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪২ কেজি গাঁজাসহ জীবননগরের যুবকসহ আটক ২

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৬ ইং
৪২ কেজি গাঁজাসহ জীবননগরের যুবকসহ আটক ২

ঢাকা জেলার আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের এক যুবকসহ দুজনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)। আটকরা হলেন- জীবননগর উপজেলার উথলী গ্রামের জামাল শেখের ছেলে সোয়েব শেখ (২০) এবং কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুম হোসেন (২২)। বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৪২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮) জব্দ করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে চুয়াডাঙ্গায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

প্রেসিডেন্ট নির্বাচনে তাড়াহুড়া নয়