শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গার মর্তুজাপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান

৫ জুয়াড়িকে আমলি আদালতে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৬ ইং
৫ জুয়াড়িকে আমলি আদালতে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুর এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ বিচারিক কার্যক্রমে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে মর্তুজাপুর গ্রামের একটি চায়ের দোকানে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরীয়তুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের ঠান্ডু মণ্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৪), মৃত ইয়াকুব্বর মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪৭) এবং কালাচাঁদ মণ্ডলের ছেলে জসিম উদ্দিন (৩৫)। এছাড়া ঝিনাইদহ জেলার বোড়াই গ্রামের মুরাদ আলীর ছেলে নাজমুল হক (৪৫) এবং হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের মৃত কেসমত মণ্ডলের ছেলে লোকমান হোসেন (৫২)।


পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৯ ধারায় মামলা দায়ের করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা সদর আমলী আদালতে হাজির করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন