বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অ্যাড. আব্দুল গফুর স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় অ্যাড. আব্দুল গফুর স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা

চুয়াডাঙ্গা জজকোর্টের সিনিয়র আইনজীবী ও বারের সাবেক সেক্রেটারি অ্যাড. আব্দুল গফুর স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্সে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। সভায় বারের সভাপতি মারুফ সরোয়ার বাবু ও সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানিসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।


এরপর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সরোয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানি সঞ্চালনা করেন। এসময় বারের সহসভাপতি আকসিজুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক আফরুজা আক্তার এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। শোকসভায় দোয়া পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান।


শোকসভায় মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান, এমএম শাহজাহান মুকুল, বজলুর রহমান, আ.স.ম. আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, শহীদুল হক, আবুল বাশার, মইন উদ্দিন মইনুল, বদিউজ্জামান, ফজলে রাব্বী সাগর, তালিম হোসেন, নাজমুল হাসান লাভলু, আফজাল হোসেন ও মনিবুল হাসান পলাশ অংশগ্রহণ করেন।


শোকসভায় বক্তারা বলেন, মরহুম আইনজীবী আব্দুল গফুরের কর্মময় জীবনী সম্পর্কে আলোচনা, গভীর শোকপ্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রসঙ্গত, সিনিয়র অ্যাড. আব্দুল গফুর বিগত ১৯৭২ সালের ৩০ জুন বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির পর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে কর্মজীবন শুরু করেন এবং গত মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ওইদিন রাতে দামুড়হুদার উজিরপুরে দাফন কাজ সম্পন্ন হয়।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!