বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুলতলায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে গ্রাম আদালতে অভিযোগ

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৬ ইং
কুলতলায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে গ্রাম আদালতে অভিযোগ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের অধীন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে একই বিরোধের ঘটনায় থানায়ও অভিযোগ করা হয়েছিল বলে জানা গেছে। গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমে বাদী জাকির বিশ্বাস স্বশরীরে উপস্থিত হয়ে হাজিরা দেন। তবে বিবাদী ফারুক বিশ্বাস ও বক্তিয়ার বিশ্বাস উপস্থিত হননি।


এ বিষয়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন বলেন, ‘ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিবাদীদের কাছে প্রথম লিখিত নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তারা নোটিশ গ্রহণ করেননি। গ্রাম আদালতের বিধি অনুযায়ী আরও দুটি নোটিশ পাঠানো হবে। এরপরও তারা উপস্থিত না হলে বা নোটিশ গ্রহণ না করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


বাদী জাকির বিশ্বাস ও তাঁর ছেলে তানজিল বিশ্বাসের অভিযোগ, বিবাদীরা তাদের বসতভিটাসহ জমিজমা অবৈধভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে তারা গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার চান। তবে অভিযোগের বিষয়ে বিবাদী ফারুক বিশ্বাস ও বক্তিয়ার বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!