মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

‘কারিগরি শিক্ষা হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় শক্তি’
  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. হালিম মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং বাংলা বিভাগের ইন্সট্রাক্টর ফারজানা মুনমুনের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমিক ইনচার্জ মাহমুদুল হাসান, ইনস্ট্রাক্টর তপন কুমার পাল এবং সিআই (নন-টেক) মো. হাদিউজ্জামানসহ আরও অনেকে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. হালিম মাহমুদ ভূঁইয়া বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার সফলতা কামনা করে বলেন, ‘কারিগরি শিক্ষা হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় শক্তি। তোমরা এখান থেকে যে প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষা লাভ করেছো, তা বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি একজন সৎ ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হোক তোমাদের মূল লক্ষ্য।’
বক্তব্যের পর পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা