চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সদস্য নূর নবী সামদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইকরামুল হক, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর গণি, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন এবং জেলা ওলামা দলের আহ্বায়ক আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলিম মাস্টার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক সাজিম শেখ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লালটু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাশার, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনারুল মেম্বার, জেলা যুবদলের সদস্য সুমন শিবলু, সদর উপজেলা যুবদলের সদস্য সেলু, মিনারুল, মুনসুর, হাকিম, রিঙ্কু, জেলা ছাত্রদলের অর্থবিষয়ক সম্পাদক রেজন আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের নেতা সুইট, স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম, কৃষক দলের নেতা রেজা ঝণ্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও অপরাধ নির্মূলে রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। তারা মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমীকরণ প্রতিবেদন