কার্যক্রম নিষিদ্ধ দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝণ্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলা সদরের গুলশানপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
সিরাজুল আলম ঝণ্টু দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
প্রতিবেদক দামুড়হুদা