রবিবার, ২৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের মায়ের ইন্তেকাল

জানাজা ও দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ
  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের মায়ের ইন্তেকাল

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের মা কাজী রিজিয়া বেগম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের ডা. আব্দুল লতিফ মিয়ার স্ত্রী।


জানা যায়, বাহাদুরপুর গ্রামের বাসায় গত মঙ্গলবার (২৩ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজিয়া বেগম। পরে তাকে কুষ্টিয়া মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখান দুদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে বর্তমানে সুইজারল্যান্ড প্রবাসী। তিন মেয়ের মধ্যে একজন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং অন্যজন গৃহবধূ।


গত শুক্রবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের ঈদগাহে ময়দানে তার মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। তারা জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান। এছাড়া চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীসহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা ও মরহুমার আত্মীয়-স্বজনেরা।


এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের মা কাজী রিজিয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা, চুয়াডাঙ্গা জেলা বিএনপি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও দৈনিক সময়ের সমীকরণ পরিবার।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে রাস্তার কাজে ‘চাঁদা দাবি’ ও সাংবাদিকদের লাঞ্ছিত