রবিবার, ২৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ার সার্ভেয়ার আমিন মীর শামীমের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ার সার্ভেয়ার আমিন মীর শামীমের ইন্তেকাল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকলের সুপরিচিত মুখ বিদ্যাধরপুর গ্রামের শেখপাড়ার মরহুম মীর আরশাফুল আলম আমিনের ছেলে ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি ও কবি আশরাফুন নাহার শোভার ভাই মীর শামীম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ১২টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ৩ বোন, নাতি-নাতনিসহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যাধরপুর গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মারুফ হোসেন। 
জানাজায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিদ্যাধরপুর পুরাতন জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মারুফ হোসেন, মন্ডলপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা আমানত উল্লাহ ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মাঝেরপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মুজাহিদুর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেণ।
জানাজায় আরও শরিক হনÑআন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আজিম খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর-রশিদ, সেক্রেটারী মোল্লা হাসিবুল হোসেন শান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও সফল ছাত্রনেতা, পরপোকারী গরীব-দুঃখী ও অসহায়, অসুস্থ রোগীদের একমাত্র ভরসা সেলিম আকতার খান মিন্টু, বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাংবাদিক তারিকুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু জাফর, আমিন শেখ রবিউল ইসলাম রবি, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে রাস্তার কাজে ‘চাঁদা দাবি’ ও সাংবাদিকদের লাঞ্ছিত