বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬ এর উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের কলেজ রোডসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত মেলার উদ্বোধন করেন পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।


উদ্বোধন শেষে অতিথিরা ফল মেলার ৬টি স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারি মালিক ও ফলচাষিরা তাদের উৎপাদিত দেশি-বিদেশি নানা জাতের ফল প্রদর্শন করছেন। স্টলগুলোতে আম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, লটকন, ড্রাগন ফলসহ বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন এবং বিলুপ্তপ্রায় দেশীয় ফলের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।


অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, অতিরিক্ত উপ-পরিচালক (খামারবাড়ি) দেবাশীষ সাহা, জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষকসহ অনেকেই উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা