চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২১ জুন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচিতদের মধ্যে সভাপতি পদে মইন উদ্দিন মইনুল, সিনিয়র সহসভাপতি পদে মুন্সী মো. শাহাজাহান মুকুল, সহসভাপতি পদে আব্দুল বারী, সাধারণ সম্পাদক পদে ওয়ালি উল আকরাম সুজন, যুগ্ম সম্পাদক পদে ইমরানুল আহমেদ ও একলাছুর রহমান কাজল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জুলফিকার আলী মুকুল, আকসিজুল ইসলাম রতন, আ.স.ম. আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, রফিকুল ইসলাম, আফজালুল হক, কাজী শামসুল হক জুয়েল এবং সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির এক বছর মেয়াদি এ নির্বাচনে অ্যাডভোকেট মো. বদিউজ্জামান ও অ্যাডভোকেট আহসান আলী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত কমিটি আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সমীকরণ প্রতিবেদক