মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগরের শাহপুরে জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ

জমি বিক্রির পর বউকে দিয়ে ক্রেতার বিরুদ্ধে মামলা!

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৬ ইং
জমি বিক্রির পর বউকে দিয়ে ক্রেতার বিরুদ্ধে মামলা!

জীবননগর উপজেলার শাহাপুর বাজারে দুইতলা ভবনসহ জমি বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্রেতা মো. ওমর ফারুক আদালতে মামলা দায়ের করেছেন। মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি শাহাপুর বাজারের মৃত রবিউল মেম্বারের ছেলে ফারুক হোসেনের কাছ থেকে ৫.৮৬ শতক জমি ও দুইতলা ভবন ৮২ লাখ টাকায় ক্রয় করেন মো. ওমর ফারুক। তিনি নিধিকুণ্ড গ্রামের মৃত মঙ্গল আলী খানের ছেলে।


অভিযোগে বলা হয়, ওই সম্পত্তির মূল দলিল আগে থেকেই ঝিনাইদহের কোটচাঁদপুর রূপালী ব্যাংক শাখায় বন্ধক ছিল এবং ফারুক হোসেন সেখান থেকে প্রায় ২৫ লাখ টাকা সিসি ঋণ গ্রহণ করেন। পরে সুদ-আসলে ঋণের পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকায় পৌঁছায়। পরবর্তীতে ওই ঋণ পরিশোধ করে ব্যাংকের উপস্থিতিতে আইনগতভাবে জমির রেজিস্ট্রি নিজের নামে সম্পন্ন করেন ওমর ফারুক। তবে রেজিস্ট্রির পর তিনি জানতে পারেন, একই সম্পত্তি আগেই ফারুক হোসেন তার স্ত্রী আফরোজা খাতুনের নামে হেবা দলিল করে দিয়েছেন। বিষয়টি নিয়ে দখল সংক্রান্ত জটিলতা তৈরি হয়। পরে সালিশ বৈঠকের মাধ্যমে তিনি জমির দখল পান।


অভিযোগকারী আরও বলেন, এরপর তার বিরুদ্ধে স্থানীয় একটি পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয় এবং আদালতে মামলাও করা হয়। আত্মপক্ষ সমর্থন ও প্রতিকার চেয়ে তিনি ফারুক হোসেনসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় ফারুক হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন বলে তিনি জানান। 


এলাকার কয়েকজন বাসিন্দা জানান, জমিটি ওমর ফারুক ক্রয় করেছেন বলে তারা জানেন। ফারুক হোসেন ও তার স্ত্রী এখাসে দোষী। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আফরোজা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হনয়ি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘জমি জালিয়াতি’র শিকার সংখ্যালঘু সন্ধ্যা রানী