রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ড. সুকমল বড়ুয়ার সফল অস্ত্রোপচার

চিকিৎসায় দেশবরেণ্য অর্থো-সার্জন প্রফেসর ডা. মাহবুব মেহেদী
  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৬ ইং
বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ড. সুকমল বড়ুয়ার সফল অস্ত্রোপচার

একুশে পদক ও দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’- এ ভূষিত দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিএনপি চেয়ারমানের উপদেষ্টা প্রফেসর ড. সুকমল বড়ুয়ার একটি জরুরি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানীর একটি শীর্ষস্থানীয় হাসপাতালে এই জটিল অস্ত্রোপচারটি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও বিশিষ্ট খ্যাতিসম্পন্ন অর্থোপেডিক, ট্রমা, স্পাইন ও আর্থ্রোপ্লাস্টিক সার্জন প্রফেসর ডা. মো. মাহবুব হোসেন মেহেদী।


জানা গেছে, অধ্যাপক ড. সুকমল বড়ুয়া বেশ কিছুদিন ধরে মারাত্মক স্পাইন ও হাতের জটিলতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। দেশের এই শীর্ষস্থানীয় শিক্ষাবিদের চিকিৎসায় কোনো ধরনের ঝুঁকি না নিয়ে, তাঁর অস্ত্রোপচারের মূল দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ও দেশের অন্যতম সেরা অর্থো-সার্জন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীকে। চার দশকেরও বেশি সময় ধরে জটিল ও কঠিন অস্ত্রোপচারে সিদ্ধহস্ত এই কৃতী চিকিৎসকের নিখুঁত ও নিপুণ দক্ষতায় দীর্ঘ অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। মূলত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের প্রাক্তন এই বিভাগীয় প্রধানের সুদীর্ঘ অভিজ্ঞতা এবং স্পাইনাল ও আর্থ্রোপ্লাস্টি সার্জারিতে তাঁর বিশ্বমানের দক্ষতার কারণেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরুরি এই অস্ত্রোপচারটি কোনো প্রকার জটিলতা ছাড়াই সম্পন্ন করা সম্ভব হয়েছে।


উল্লেখ্য, ড. সুকমল বড়ুয়া কেবল দেশের একজন শীর্ষস্থানীয় অ্যাকাডেমিক ব্যক্তিত্বই নন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দেশের এমন একজন সূর্যসন্তানের জরুরি ও সংকটাপন্ন মুহূর্তে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর মতো একজন প্রথিতযশা চিকিৎসকের এই অনন্য ও সফল চিকিৎসা সেবা এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে ড. সুকমল বড়ুয়া চিকিৎসকদের সার্বিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল।


দেশের এই বিশিষ্ট শিক্ষাবিদের সফল চিকিৎসাকার্য সম্পন্ন করায় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী ও তাঁর পুরো মেডিকেল টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সাধুবাদ প্রকাশ করেছে ড. সুকমল বড়ুয়ার পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য শুভাকাক্সক্ষী। একই সাথে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে। (বিজ্ঞপ্তি)



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক