চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্তি পেয়েছে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ। গতকাল বুধবার দুপুরে অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফের হাতে মিডিয়া তালিকাভুক্তির চিঠি তুলে দেন।
এ সময় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামান এবং পত্রিকাটির বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব সেলিম উপস্থিত ছিলেন।
এদিকে, ডিএফপির মিডিয়া তালিকাভুক্তির এ অর্জনকে ঘিরে পত্রিকাটির প্রধান কার্যালয় চুয়াডাঙ্গায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা মিষ্টিমুখ করে আনন্দ উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভী, প্রধান প্রতিবেদক সোহেল রানা ডালিম, প্রধান কম্পিউটার অপারেটর বজলুল আলম জীবন, কম্পিউটার অপারেটর জনি হোসেন, নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামি, মাল্টিমিডিয়া প্রতিবেদক রাদ্দুর রহমান পলক, সার্কুলেশন ম্যানেজার মো. পারভেজ ও অফিস সহকারী নাজমুল হাসান শান্ত।
ডিএফপির মিডিয়া তালিকাভুক্তি দৈনিক সময়ের সমীকরণ পরিবারের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এ অর্জনে পত্রিকার সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
নিজস্ব প্রতিবেদক