চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিকম প্লাসের উদ্যোগে আয়োজিত ‘মোবাইল উৎসব’ র্যাফেল ড্র-এর বিজয়ীর হাতে পুরস্কার ই-বাইক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় শহরের শহিদ আবুল কাসেম সড়কের বাদুরতলা মোড়ে অবস্থিত বাংলাদেশ টেলিকম প্লাস শো-রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে ই-বাইকের চাবি তুলে দেন জেলা পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুমার সাহা।
আয়োজক সূত্রে জানা যায়, ‘মোবাইল উৎসব’ উপলক্ষে বাংলাদেশ টেলিকম প্লাস থেকে মোবাইল ফোন ক্রয়কারী প্রতিটি ক্রেতাকে একটি করে কুপন প্রদান করা হয়। পরে কুপনগুলো নির্দিষ্ট বক্সে সংরক্ষণ করা হয় এবং গত সোমবার আনুষ্ঠানিকভাবে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র-এ বিজয়ী হয় ২৫৩৯ নম্বর কুপন। বিজয়ী কুপনের মালিক আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটপুটিমারি গ্রামের রাজমিস্ত্রী মিলন।
গতকাল মঙ্গলবার তিনি বাংলাদেশ টেলিকম প্লাসে উপস্থিত হয়ে তার পুরস্কার হিসেবে পাওয়া লাল রঙের ই-বাইক গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের পর মিলন বাংলাদেশ টেলিকম প্লাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজনের প্রশংসা করেন। বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন বলেন, ‘গ্রাহকদের উৎসাহিত করতে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এমন আরও আকর্ষণীয় আয়োজন অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক