শনিবার, ৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা ও ওয়াকার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা ও ওয়াকার বিতরণ

আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একিভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা, হেয়ারিং এইড ও ওয়াকার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃগস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।


তিনি বলেন, একীভূত শিক্ষা শুধু একটি প্রকল্প নয়, এটি একটি মানবিক আন্দোলন। কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাজাহান রেজার উপস্থাপনায় বিতরণ কাজের সহযোগিতা করেন সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবিব, সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, সহকারী শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. বক্তিয়ার উদ্দিন ও সহকারী শিক্ষা অফিসার বি এম রফিকুল ইসলাম।


বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার সাতটি, ওয়াকার একটি, শ্রবণ যন্ত্র একটি, চশমা তিনটি বিতরণ করা হয় ও দুইজনকে ওষুধের খরচ প্রদান করা হয়। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সুবিধাভোগীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ব্যারাক থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার