বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, আটক ১

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৬ ইং
দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, আটক ১

জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি টহল দল গত মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলে বের হয়। টহলরত অবস্থায় রাত ৮টা ৪০ মিনিটে গোপন তথ্য পান যে, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে।


এ তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটির নিচ থেকে একটি পুরাতন বিদেশি তৈরি সচল ৭.৬৫ বোর পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে “গঅউঊ ওঘ ওঞঅখণ” লেখা ছিল এবং গুলিগুলোর পেছনে “কঋ ৭.৬৫” খোদাই করা ছিল।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে ৫৮-বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেয়। এছাড়াও বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংঙ্গা সীমান্তে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিনসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর-৫৮ বিজিবি অধীনস্থ বাঘাডাংঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোড়া মাঠে রফিকুলের ঘাস খেত থেকে চোরাকারবারিকে আটক করা হয়।


আটককৃত হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩২) আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিনসহ আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা ও হেয়ারিং এইড বিতরণ