বুধবার, ৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি অ্যাড. রাসেল

গর্ভবতীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু
  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি অ্যাড. রাসেল

আলমডাঙ্গায় অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা শহরের ফাতেমা টাওয়ারে এ ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে ফাতেমা মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফাতেমা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুনজুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ‘মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’


তিনি আরও বলেন, শুধু চিকিৎসাসেবা নয়, গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এতে জরুরি মুহূর্তে অনেক মায়ের জীবন রক্ষা পাবে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হবে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার সাবেক জেলা আমির মো. আনোয়ারুল হক মালিক, জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অ্যাড. মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মাহের আলী, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি ম্যানেজার মো. হাফিজুর রহমান প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হারদী এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ক্যাপ্টেন ইকবাল হোসেন সিয়া, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী প্রমুখ।


আয়োজকরা জানান, এ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতি মাসে অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। অসহায় ও দরিদ্র রোগীদের সাধ্যমত বিনামূল্যে অপারেশনও করা হবে বলে তারা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বেকারি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা