বুধবার, ৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদী হাসপাতালে পুনরায় ওটি চালু

জনমনে স্বস্তি, কমবে ভোগান্তি
  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গার হারদী হাসপাতালে পুনরায় ওটি চালু

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হারদী) অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় চালু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ওটি পুনরায় চালু হওয়ায় আলমডাঙ্গা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ এখন স্থানীয়ভাবেই অনেক জরুরি ও প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা গ্রহণ করতে পারবেন। এতে রোগীদের জেলা সদর বা দূরবর্তী হাসপাতালে যাওয়ার ভোগান্তি ও চিকিৎসাব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।


সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি পুনরায় চালু হওয়ায় এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর হবে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার জানান, ওটি চালুর মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবেন।


দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, এটি আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বেকারি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা