বুধবার, ৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরাসহ গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে জেলার আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগমসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। গত সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাদেরকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার বাবুল শেখের স্ত্রী শিপরা বেগম (৬০) এবং নুরনগর এলাকার মৃত শহীদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সদর থানা পুলিশ শহরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত রাতে সদর থানার এসআই সজিব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। অভিযানের একপর্যায়ে আলোচিত মাদক ব্যবসায়ী শিপরা বেগম এবং জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, শিপরা বেগমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ নানা অভিযোগে ৫০টিরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সদর থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে শহরের আলোচিত মাদক ব্যবসায়ী শিপরা বেগমসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বেকারি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা