নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬-এর বিভাগীয় পর্যায়ের উশু প্রতিযোগিতায় বালক ৪৫+ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে আলমডাঙ্গার উদীয়মান খেলোয়াড় রাকিবুল ইসলাম। আলমডাঙ্গা উপজেলার স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের এই প্রতিভাবান খেলোয়াড় বিভাগীয় পর্যায়ে অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করে শিরোপা জয় করেন। তার এই অর্জনে চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের সংযোজন হয়েছে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।
স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের সভাপতি সাঈদ এম হিরন বলেন, রাকিবুল ইসলাম অত্যন্ত প্রতিভাবান ও পরিশ্রমী একজন উশু খেলোয়াড়। বিকেএসপি প্রশিক্ষিত কোচ সাব্বির আহম্মেদের তত্ত্বাবধানে দীর্ঘদিন কঠোর অনুশীলনের মাধ্যমে সে নিজেকে তৈরি করেছে। তিনি আরও বলেন, ঐশিকা সংস্থার আয়োজিত সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য ঐশিকা সংস্থার প্রেসিডেন্ট এম এ মান্নান রতন মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে জাতীয় পর্যায়সহ আন্তর্জাতিক অঙ্গনে চুয়াডাঙ্গার খেলোয়াড়দের সাফল্য নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আলমডাঙ্গা অফিস