রবিবার, ২৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ডয়ার ভেঙে সাড়ে ৬ লাখ টাকা লুটের অভিযোগ

চুয়াডাঙ্গায় মুদির দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মুদির দোকানে দুর্ধর্ষ চুরি

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার ফেরীঘাট রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত 'আল মদিনা ট্রেডার্স' নামের একটি মুদির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটার ও ক্যাশবক্স ভেঙে সাড়ে ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

দোকান মালিক শফিকুল ইসলাম ঝন্টু জানান, শুক্রবার বিকেলে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পত্রিকা হকার মোমিন দোকানে পত্রিকা দিতে এসে শাটার ভাঙা দেখতে পেয়ে তাকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত মার্কেটে এসে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান।

পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ক্যাশবক্স ভেঙে সেখানে থাকা প্রায় সাড়ে ৬ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান দোকান মালিক।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার