রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিয়ালমারি পশুহাটের ইজারাদারকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৬ ইং
শিয়ালমারি পশুহাটের ইজারাদারকে জরিমানা

জীবননগর উপজেলার শিয়ালমারি হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।


ইউএনও জানান, সকালে হাটে সরকার নির্ধারিত খাজনার চার্ট টাঙিয়ে দেওয়া হয় এবং অতিরিক্ত খাজনা না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। তার পরেও নির্দেশনার ভিত্তিতে অভিযান চালিয়ে অতিরিক্ত খাজনা আদায়ের প্রমাণ পাওয়ায় ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সূত্রে জানা যায়, প্রতি বছরই ঈদের সময় শিয়ালমারি হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এবারও নির্ধারিত হারের চেয়ে গরু ও ছাগল প্রতি প্রায় ২০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।



কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু