মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৬ ইং
তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলীর পুনর্বহালকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে| স্থানীয়দের একাংশ ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ব্যহত হয় নাগরিক সেবা| এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা| গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মূল ফটকে বড় একটি তালা ঝুলছে| এসময় পরিষদে কর্মরত কর্মকর্তাদের বাইরে বেরিয়ে যেতে বলা হয় বলেও জানা গেছে| পরে পরিষদের সামনে স্থানীয় কয়েকজন নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা যায়|

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান শুকুর আলীকে সরকার পরিবর্তনের পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়| পরে তিনি পুনর্বহালের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন| আদালত গত ২ এপ্রিল ২০২৬ তাকে পুনর্বহালের নির্দেশ দেন| রোববার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয়দের বাধার মুখে তিনি দায়িত্ব নিতে পারেননি বলে জানা গেছে|

এ বিষয়ে চেয়ারম্যান শুকুর আলী বলেন, ‘আমি এলাকার কারও ক্ষতি বা নির্যাতন করিনি| আমার অপরাধ আমি নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছিলাম| যারা বাধা দিচ্ছে, তারা ক্ষমতার অপব্যবহার করে আইনের বিরুদ্ধে কাজ করছে|’

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘মহামান্য হাইকোর্টের রায়ের ভিত্তিতে চেয়ারম্যান শুকুর আলীকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে| তবে তিনি কীভাবে দায়িত্ব পালন করবেন, সেটি তার বিষয়| ইউনিয়ন পরিষদে তালা লাগানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে|’




কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা