শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

চুয়াডাঙ্গা শহরতলী দৌলৎদিয়ার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরীপাড়া গ্রামে মিন্টুর বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, হেলাল হোসেন সেতু (৩০)। তিনি চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়ার চুনুরীপাড়া এলাকার আসাদুল হক মিন্টুর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করেছে। 



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল