রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলমারী উত্তরপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
শৈলমারী উত্তরপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে মসজিদটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।


জানা যায়, আন্তর্জাতিক ইসলামী সংগঠন ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথের অর্থায়নে মসজিদটি নির্মিত হচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনের আগে আয়োজিত আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি রুহুল আমিন। তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র।


এসময় উপস্থিত ছিলেন: চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, বেগমপুর ইউনিয়ন আমির মোশাররফ হোসেন, বেগমপুর ইউনিয়ন সেক্রেটারি শাহিন মিয়া, জামায়াত নেতা আমিনুল ইসলাম মাস্টার, জামায়াত নেতা আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা


স্থানীয়রা আশা প্রকাশ করেন, মসজিদটি নির্মিত হলে এলাকার ধর্মীয় কার্যক্রম আরও বেগবান হবে এবং মুসল্লিদের ইবাদতের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক এই সংগঠনের অর্থায়নে নির্মিতব্য মসজিদটি এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

পূজার আগুনে পুড়ে আইনজীবীর মৃত্যু