চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় শহরের মুক্তি যোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির আহ্বায়ক হাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, একটি সরকারের পরিবর্তনের পর দীর্ঘদিন বিভিন্ন সমিতির কার্যক্রম বন্ধ ছিল। আমাদের চুয়াডাঙ্গাতে এমন অনেক পরিবেশক আছে যারা এই সমিতির সঙ্গে অন্তর্ভুক্ত নন এবং অন্তর্ভুক্ত করা হয়নি। এই জটিলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আমরা সবাইকে এই পরিবেশক সমিতিতে অন্তর্ভুক্ত করতে চাই। আপনারা চেষ্টা করবেন, চুয়াডাঙ্গাবাসী যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এই চুয়াডাঙ্গার পরিবেশক যারা আছি, সবাই একসাথে আমাদের সমিতিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে যাতে আমরা সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করতে পারি। যারা কমিটির নেতৃত্ব দিতে চান, তারা সকলে একসাথে মিলেমিশে কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গার আরামপাড়া নিবাসী (একাডেমি মোড়) মোহাম্মদ মাহমুদুল ইসলাম মালিক পল্টুর আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন উপস্থিতিবৃন্দ। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় শপথ গ্রহণ পর্ব। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ২০২৬ থেকে ২০২৮ সাল অবধি ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের জেলা পরিবেশক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন চান্নু, সহসভাপতি সাহাবুদ্দিন মল্লিক ও সেলিম রেজা, সাধারণ সম্পাদক মাইনুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুমার সাহা ও সামসুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রসিদ (বাবু), দত্তর সম্পাদক সামিউল আওয়াল অপু, প্রচার সম্পাদক সুমন পারভেজ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদ আলী লিটু, নির্বাহী সদস্য মাসুদুর রহমান ও মাহবুব আলম জো. রিংকু।
নিজস্ব প্রতিবেদক