দর্শনা থানাধীন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে হিজলগাড়ী মাঝেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের আবুল খালেকের ছেলে সাব্বির হোসেন (২০) এবং একই গ্রামের মতিয়ারের ছেলে জিনারুল ইসলাকে (৩২) ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আটককৃতদের দর্শনা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রতিবেদক হিজলগাড়ি