শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২৬ ইং
নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান

চুয়াডাঙ্গায় শান্তি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার মধ্যদিয়ে কবিগুরুর জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়|

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মির্জা শহিদুল ইসলামসহ জেলার সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং শিল্পীবৃন্দ|

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, তিনি বাঙালির চিন্তা-চেতনা, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন| তাঁর সাহিত্য, গান, দর্শন ও মানবতার বাণী আজও সমাজকে আলোকিত করে চলেছে| নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার মাধ্যমে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার আহ্বান জানান বক্তারা|

আলোচনা সভায়, কবি গুরুর নানান সাহিত্যের বিষয়ে ও তার জীবনী সম্পর্কেও আলোচনা করেন বক্তারা| বক্তারা তাদের বক্তব্যে কবি গুরুর জীবনীর নানা অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন| শুধু তার সাহিত্যই নয় তার নিজ¯^ জীবনের নানা গল্পও করেন বক্তারা| আলোচনা সভা শেষে কবিগুরুর স্মরণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান| হিরণ উর রশিদ শান্ত ও সৌম্যজিতা শ্রুতির সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিল্পীদের নৃত্য, সংগীত ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা প্রাঙ্গণ| রবীন্দ্রসংগীতের সুরে সুরে দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক সন্ধ্যা|




কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান