মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন আলমডাঙ্গার কৃতী সন্তান ড. আবদুস সবুর

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২৬ ইং
বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন আলমডাঙ্গার কৃতী সন্তান ড. আবদুস সবুর

আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের কৃতী সন্তান ড. মো. আবদুস সবুর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার রাজধানীর কাওরানবাজারে অবস্থিত বস্ত্র অধিদপ্তরের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত রোববার তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র জমা দেন।


জানা গেছে, ড. আবদুস সবুরকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিকভাবে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৬ সালে নতুন সরকার গঠনের পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে এই পদে নিয়োগ লাভ করেন।


প্রসঙ্গত, তিনি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাড়োকন্দি গ্রামের মালিতাপাড়ার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের পুত্র। নিজ এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের গাংনীতে অসুস্থ মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে