আলমডাঙ্গা উপজেলায় জামায়াতের স্মার্ট টিম সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পৌর জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের স্মার্ট টিম বিভাগের দায়িত্বশীল আমান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সার্বিক উন্নয়নে সকল ইউনিয়নে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে এগিয়ে যেতে হবে। তিনি দায়িত্বশীলদের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আইন আদালত সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, জেলা স্মার্ট টিম প্রধান আরিফুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন।
আলমডাঙ্গা অফিস