শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা
  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৬ ইং
সরোজগঞ্জে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, ফলে পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনার পরিবেশ পাচ্ছে না। গরমের মধ্যে ফ্যান না চলায় রাতেও ঠিকমতো ঘুমাতে পারছে না তারা। এতে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে অনেকেই। শুধু শিক্ষার্থীরাই নয়, এলাকার সাধারণ মানুষও লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনভর কাজের পর মানুষ একটু স্বস্তির ঘুমের আশায় থাকলেও বিদ্যুতের অভাবে ফ্যান না চলায় তা সম্ভব হচ্ছে না। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরাও।


একজন অভিভাবক জানান, ‘আমার ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়তে পারছে না। রাতেও ঘুমাতে পারছে না, এতে তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে।’ এলাকাবাসীর দাবি, দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশেষ করে পরীক্ষার সময় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


সরোজগঞ্জ এলাকায় বিদ্যুতের এই চরম সংকট দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেমন হুমকির মুখে পড়বে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও আরও বাড়বে- এমনটাই আশঙ্কা করছেন সচেতন মহল।



কমেন্ট বক্স