শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়

জনসেবার মানোন্নয়ন ও জনপ্রত্যাশা পূরণে মতামত গ্রহণ
  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৬ ইং
মুজিবনগরে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়

মুজিবনগর উপজেলার সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। গতকাল বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। এসময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের করণীয় বিষয়ে মতামত গ্রহণ করেন।


মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেহেরপুরের যুগ্ম সমন্বয়কারী আরিফ খাঁন এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।


সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জেলা প্রশাসকের নিকট বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। সভা শেষে উপজেলা চত্বরে একটি পলাশ ফুলের চারা রোপণ করেন ডিসি।



কমেন্ট বক্স