বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হামের টিকাদান কর্মসূচি পরিদর্শনে ইউএনও পান্না আক্তার

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় হামের টিকাদান কর্মসূচি পরিদর্শনে ইউএনও পান্না আক্তার

আলমডাঙ্গায় হামের টিকাদান কর্মসূচি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে ইউএনও পান্না আক্তার টিকাদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং শিশুদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং টিকাদান কার্যক্রম যেন সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


তিনি বলেন, ‘হাম একটি সংক্রামক রোগ, যা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানাই।’ এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এবং পৌরসভার টিকা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকাদান কার্যক্রমে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, সরকার ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।



কমেন্ট বক্স