সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। গতকাল বুধবার বিকেলে তিনি সড়কপথে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে পৌঁছান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের কনফারেন্স রুমে সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন তিনি। কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন। সেমিনার ও কর্মশালা শেষে বেলা ৩টা ২৩ মিনিটে তিনি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আসছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
নিজস্ব প্রতিবেদক